মানব পাচার ঠেকাতে নজরদারি কড়াকড়ি করেছে সরকার। রাশিয়াসহ ১২টি দেশে কর্মী পাঠাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
অনুমোদন ছাড়া কোনো ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।গতকাল বুধবার বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।চিঠিতে বলা হয়, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু না করার নির্দেশনা দেওয়া হলো।এরপর একই দিনে সংগঠনের সদস্য সব রিক্রুটিং এজেন্সিকে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।
মন্ত্রণালয়ের চিঠি পেয়ে সবাইকে সতর্ক করতেই সদস্যদের জানায় তারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।