advertisement
advertisement

নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল

advertisement

টানা দুই দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় বাড়ল সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা দাম বাড়ানো হয়েছে।নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে।গতকাল বুধবার ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ৩২৪ টাকা।

এর আগে গত সোমবার ভরিতে দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে চলতি মাসে তিন দফায় সোনার দাম বেড়েছে ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।বিশ্ববাজারেও বেড়েছে সোনার দাম বিশ্ববাজারেও সোনার দাম বেড়েছে।

স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম আবার ৪ হাজার ডলারের সীমা ছাড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর