গোলের পর হলান্ডের উদ্যাপন
ম্যানচেস্টার সিটি দুবার এগিয়ে যাওয়ার পরও রেড বুল অ্যারেনায় ৭৭ মিনিট পর্যন্ত ম্যাচ ২–২ গোলের সমতায়। অপেক্ষা ছিল আর্লিং হলান্ড কখন গোল করবেন! গোল যে করবেনই, তা অনেকে আন্দাজ করে নেন প্রতিপক্ষ লাইপজিগ হওয়ায়। জার্মানির এই ক্লাবটির বিপক্ষে হলান্ডকে যে ঠেকানো প্রায় অসম্ভব!গোল হলো পরের মিনিটেই।এলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে হলান্ডের গোল।
শেষ পর্যন্ত নরওয়ে তারকার এই গোলেই চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের মাঠে ৩–২ গোলের জয় পেয়েছে সিটি। তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল এনজো মারেসকার দল। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের মাঝে লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ড্র করে সিটি।ইংল্যান্ডের ক্লাবটির হয়ে অন্য দুটি গোলের একটি এনজো ফার্নান্দেজের, আরেকটি লাইপজিগ সেন্টার ব্যাক লুকেবার আত্মঘাতী গোল। লাইপজিগের বিপক্ষে ৯ ম্যাচে এ নিয়ে ১৩ গোল হয়ে গেল হলান্ডের।
ক্যারিয়ারে আর কোনো দলের বিপক্ষে এত গোল নেই সিটি তারকার।লাইপজিগকে পেলেই জ্বলে ওঠেন হলান্ডজয়ের পর ‘ডিএজেডএন’কে হলান্ড এ নিয়ে বলেন, ‘ডর্টমুন্ড ও সিটির হয়ে লাইপজিগের বিপক্ষে অনেক খেলেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।