রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ারে আলিয়া ভাট বেছে নিয়েছিলেন সবুজ রঙের লিনেন শাড়ি। সাদামাটা শাড়ির সঙ্গে ব্যতিক্রমী ব্লাউজেই ছিল তাঁর সাজের মূল আকর্ষণ
৩ নভেম্বর হয়ে গেল বলিউড তারকা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ার। স্বামীর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। মুম্বাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সাজ ছিল বেশ অন্য রকম। সবুজ রঙের সাধারণ লিনেন শাড়ির সঙ্গে পরেছিলেন রুপার অলংকারে তৈরি নজরকাড়া ব্লাউজ। জমকালো ব্লাউজের সঙ্গে সাদামাটা শাড়ির এই মেলবন্ধনেই তৈরি হয়েছে আলিয়ার বিশেষ ফ্যাশন স্টেটমেন্ট।
দীপাবলির আগে নিজের এই সাজের ছবি প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘অ্যান এপিক স্টার্ট টু দিওয়ালি’। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তাঁর সাজের খুঁটিনাটিরণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ারে আলিয়া ভাট বেছে নিয়েছিলেন সবুজ রঙের লিনেন শাড়ি। সাদামাটা শাড়ির সঙ্গে ব্যতিক্রমী ব্লাউজেই ছিল তাঁর সাজের মূল আকর্ষণআলিয়ার শাড়িটি ভারতীয় ডিজাইনার ব্র্যান্ড ‘অনাভিলা’র।
‘গুমাল লিনেন শাড়ি’ নামের এই শাড়ি তৈরি হয়েছে চ্যামব্রে লিনেন কাপড়েশাড়ির সবুজ জমিনে আছে বিপরীত রঙের নীল পাড়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।