advertisement
advertisement

সাফ ফুটবল নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
সাফ ফুটবল নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর

২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দল

advertisement

ঢাকায় আজ শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের আদ্যোপান্ত জেনে নিন এখানে।সাফ চ্যাম্পিয়নশিপ কী? সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। সাফভুক্ত সাতটি দেশের জাতীয় ফুটবল দল অংশ নেয় এই টুর্নামেন্টে। গতবার অবশ্য দুটি অতিথি দল অংশ নিয়েছিল। কত সালে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট?

১৯৯৩ সালে সার্ক গোল্ডকাপ নামে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়ান আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা। ১৯৯৫ সালে নাম বদলে হয় সাউথ এশিয়ান গোল্ডকাপ। টুর্নামেন্টটি সাফ চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ১৯৯৭ সাল থেকে।এখন পর্যন্ত কতটি টুর্নামেন্ট হয়েছে?এবার বাংলাদেশে হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। কত বছর পর হয় সাফ চ্যাম্পিয়নশিপ? নির্দিষ্ট কোনো সময় নেই।

টানা দুই বছর দুটি টুর্নামেন্ট যেমন হয়েছে, তেমনি সর্বোচ্চ চার বছরের ব্যবধানও ছিল টুর্নামেন্টে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর