advertisement
advertisement

দক্ষিণ আমেরিকায় ঝড় তুলেছে বিটিএস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
দক্ষিণ আমেরিকায় ঝড় তুলেছে বিটিএস

কনসার্টে গান পরিবেশন করছে বিটিএস

advertisement

দক্ষিণ আমেরিকা সফর শেষ করেছে কে-পপ গ্রুপ বিটিএস। ‘অ্যারিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে পাঁচটি শহরে ১৪টি কনসার্ট করেছে গ্রুপটি। সব কটি কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়। এসব কনসার্টে দর্শক ছিলেন ৮ লাখ ৫৩ হাজার। গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর ব্রাজিলের সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে তিনটি কনসার্টের মধ্য দিয়ে এই সফর শেষ করে বিটিএস।গত ২ অক্টোবর কলম্বিয়ার বোগোতা থেকে শুরু হয় দক্ষিণ আমেরিকা সফর।

এরপর পেরুর লিমা, চিলির সান্তিয়াগো ও আর্জেন্টিনার বুয়েনস এইরেস ঘুরে ব্রাজিলে পৌঁছায় গ্রুপটি। কনসার্টে বিটিএসের পঞ্চম অ্যালবাম ‘অ্যারিরাং’-এর গানগুলোর পাশাপাশি ‘ফেক লাভ’, ‘নট টুডে’, ‘মাইক ড্রপ’, ‘ফায়ার’, ‘আইডল’, ‘বাটার’ ও ‘ডাইনামাইট’-এর মতো জনপ্রিয় গান পরিবেশন করা হয়।পেরুতে ঝড় তুলেছে বিটিএসএবারের ওয়ার্ল্ড ট্যুরে পোশাকেও ছিল বিশেষ চমক। ব্রাজিলের ফুটবল জার্সি পরে মঞ্চে ওঠেন সদস্যরা।

জিন ও আরএমের মাথায় দেখা যায় ব্রাজিলের আদিবাসীদের ঐতিহ্যবাহী পালকের মুকুট।সাও পাওলোর শেষ কনসার্টে দক্ষিণ আমেরিকার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান জে-হোপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর