advertisement
advertisement

১০ মাসেও কেন তদন্তের অগ্রগতি হবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
১০ মাসেও কেন তদন্তের অগ্রগতি হবে না

advertisement

প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনাটি শুধু বাংলাদেশের সংবাদমাধ্যমের ইতিহাসের কালো অধ্যায়ই নয়, স্বাধীন মতপ্রকাশ ও গণতন্ত্রকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টারও অংশ। গত বছরের ১৮ ডিসেম্বর মধ্যরাতে হামলার পর ২১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন, সাইবার সুরক্ষা আইন, বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়। সেই মামলার তদন্ত না এগোনোর খবর যারপরনাই দুঃখজনক ও উদ্বেগজনক।

প্রথম আলোর খবর জানাচ্ছে, প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সাড়ে ১০ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। হামলার পরিকল্পনাকারী ও সমন্বয়কারীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি, অভিযোগপত্রও জমা পড়েনি। এ মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছিলেন ৩৯ জন, যাঁদের সবাই এখন জামিনে মুক্ত।

আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে, মামলার তদন্ত তত্ত্বাবধানকারী কর্মকর্তা বলছেন, নতুন আসামি শনাক্ত করার সম্ভাবনা তিনি দেখছেন না।গত ২৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর