advertisement
advertisement

কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেল

মার্কিন কংগ্রেস ভবন

advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ‘লাল দুর্গ’ একসময় অজেয় মনে হতো, তা এখন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পড়েছে। কট্টর রিপাবলিকান অধ্যুষিত অঙ্গরাজ্যগুলোতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির মুখে পড়েছে ট্রাম্পের দল।

এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যাঁদের ওপর ভর করে ট্রাম্প একাধিকবার হোয়াইট হাউসে পৌঁছেছিলেন, তাঁদের ওপর নিজের নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি।মধ্যবর্তী নির্বাচনের প্রচারকালে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ভোটারদের কাছে অনুরোধ জানিয়ে বলেছিলেন, ‘মনে করুন ব্যালটে আমিই আছি।’ তবে এ কথা তিনি একবার বা দুবার নয়, ঠিক ৪৭ বার পুনরাবৃত্তি করেছিলেন।ভোটাররা ট্রাম্পের কথা শুনেছেন—তবে তিনি যেমনটা আশা করেছিলেন, সেভাবে নয়।এখন কী করবেন ট্রাম্প মঙ্গলবার অনুষ্ঠিত কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের এই সুনামি এক দশকের বেশি সময় ধরে জাতীয় রাজনীতিতে রাজত্ব করা এক চরম অজনপ্রিয় প্রেসিডেন্টের মুখ থুবড়ে পড়ারই চিত্র তুলে ধরেছে।

পূর্বসূরিদের চেয়েও বেশি ট্রাম্প নিজের কাঁধে এই মধ্যবর্তী নির্বাচনকে গণভোটের রূপ দিয়েছিলেন, আর শেষ পর্যন্ত তারই খেসারত দিতে হলো তাঁকে।নির্বাচনী ধাক্কা ছড়িয়ে পড়েছে কট্টর রিপাবলিকান ঘাঁটিগুলোতেও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর