advertisement
advertisement

হাওরাঞ্চলের স্বাস্থ্যসেবার করুণ চিত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
হাওরাঞ্চলের স্বাস্থ্যসেবার করুণ চিত্র

advertisement

হাওরবেষ্টিত সুনামগঞ্জের ধর্মপাশা ও পাশের মধ্যনগর উপজেলার তিন লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসাস্থল ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু অবকাঠামো ও কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও শুধু চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার মানুষ।

বন্ধ রয়েছে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম সেবা, আর দক্ষ সার্জন ও অ্যানেসথেটিস্ট না থাকায় অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হচ্ছে আধুনিক অপারেশন থিয়েটার। প্রান্তিক এলাকায় সরকারি চিকিৎসাকেন্দ্রে এমন অব্যবস্থাপনা ও অবহেলার চিত্র কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।প্রথম আলোর প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে হাসপাতালটির দীর্ঘদিনের সংকটের চিত্র।

২০১৫ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল বাড়িয়ে সেবার পরিধি বাড়ানো হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর