advertisement
advertisement

র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই ২০২৪–২৫ শিক্ষাবর্ষের। তাঁদের মধ্যে আটজন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের এবং একজন কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৯টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্নভাবে অপমান ও হেয় করা হয়। এ সময় তাঁদের অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

একই ধরনের ঘটনা ২ সেপ্টেম্বরও ঘটেছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় অভিযুক্ত ৯ শিক্ষার্থীর সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর