ছুটতে থাকা বার্সেলোনাকে নাগালের মধ্যে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে।এই সত্যটা রিয়াল মাদ্রিদ জানত, জানত আতলেতিকো মাদ্রিদও। সেটা জেনেই আজ মেত্রোপলিতানোতে মুখোমুখি হয়েছিল দুই দল। এল দেরবি মাদ্রিলেনো, ২৪৪তম অধ্যায়।সেই অধ্যায়ের শেষটা লেখা হলো আতলেতিকোর ২-১ গোলে জয়ে। তাতে লা লিগার পয়েন্ট তালিকায়ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুই নম্বরে চলে এলো দিয়েগো সিমিওনের দল।
৭টি করে ম্যাচ শেষে আপাতত দুই নম্বরে থাকা আতলেতিকোর পয়েন্ট ১৬, তিনে থাকা রিয়াল মাদ্রিদের ১৫। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধটা যেন দাবার মতো খেলল দুই দল। ধীরস্থির, হিসেবি, সাবধানী। প্রথম ৩০ মিনিটে তেমন কোনো ঘটনা নেই। তারপর হঠাৎ ঝলক। লি-এর ক্রস ঠেকাতে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়াকে ডাইভ দিতে হলো। একটু পর হানকোর শট ব্লক করলেন ইব্রাহিমা কোনাতে।
পাল্টা আক্রমণে দূর থেকে আরদা গুলেরের শট ঠেলে দিলেন ইয়ান ওব্লাক।গোল আসছিল না, কিন্তু উত্তাপ বাড়ছিল ধীরে ধীরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।