advertisement
advertisement

মিরসরাইয়ে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানা করবে এমইপি, ২০০ কোটি টাকা বিনিয়োগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
মিরসরাইয়ে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানা 
করবে এমইপি, ২০০ কোটি টাকা বিনিয়োগ

এমইপি গ্রুপের আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মোটরসাইকেল ও ফ্রিজ তুলে দেওয়া হয়। এ সময় এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক, এমইপি গ্রুপের এমডি জাহাঙ্গীর আলম চাকলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। আজ রাজধানী ঢাকার র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে।

advertisement

দেশের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমইপি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই অর্থ বিনিয়োগে কোম্পানিটি সেখানে ১০ একর জমিতে বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের কারখানা নির্মাণ করবে।

এ কারখানায় লাইটিং, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান, কেব্‌লসসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হবে।আজ রোববার রাজধানী ঢাকার র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবসা সম্প্রসারণে এই পরিকল্পনা নিজেদের পরিবেশক, খুচরা বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের জানিয়েছে এমইপি গ্রুপ। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এমইপি গ্রুপ।এমইপি জানিয়েছে, এমইপি সরঞ্জামের বিশেষ অফারের সেরা অর্জনকারীদের সংবর্ধনা শীর্ষক অনুষ্ঠানে ৮০ জন বিজয়ীকে ৭৮টি মোটরসাইকেল ও ২টি ফ্রিজ দেওয়া হয়।এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘এমইপি বাংলাদেশের অন্যতম পুরোনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর