আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বইটি আনুষ্ঠানিকভাবে ফেরত নেওয়া হয়। আজ রোববার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বইটি ফেরত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বইটি উপহার দেওয়া নিয়ে সমালোচনা শুরুর পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার তাঁর দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার সচিবালয়ে বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরা সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের বিভিন্ন উপহার দেওয়া হয়। এর মধ্যে ছিল হারারির লেখা ‘নেক্সাস’ বইটি।বইটি উপহার দেওয়ার বিষয়টি সামনে আসার পর সমালোচনা শুরু হয়। হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামসহ ধর্মভিত্তিক সংগঠনগুলো এ নিয়ে আপত্তি জানায়।
তাদের বক্তব্য, হারারির লেখায় ধর্ম ও স্রষ্টা সম্পর্কে এমন কিছু মতামত রয়েছে, যা ইসলামি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।