advertisement
advertisement

ঢ্যাঁড়সের পিচ্ছিলতা হতে পারে মাইক্রোপ্লাস্টিক অপসারণের সমাধান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ঢ্যাঁড়সের পিচ্ছিলতা হতে পারে মাইক্রোপ্লাস্টিক অপসারণের সমাধান

ঢ্যাঁড়সের আঠালো পদার্থের মধ্যে আছে প্রাকৃতিক পলিস্যাকারাইড

advertisement

ভাজি, ভর্তা কিংবা ঝোলে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাব অনেকেরই অপছন্দ। অথচ সেই পিচ্ছিলতাই এখন বিজ্ঞানীদের ভাবাচ্ছে নতুন সম্ভাবনা নিয়ে—পানিতে থাকা মাইক্রোপ্লাস্টিক কণা অপসারণে।ভাজি, ভর্তা কিংবা ঝোলে পিচ্ছিল ভাবের জন্য ঢ্যাঁড়স অনেকেরই পছন্দ নয়। আমাদের কাছে এটি পরিচিত একটি সবজি।

কিন্তু বিজ্ঞানীদের কাছে ঢ্যাঁড়সের সেই পিচ্ছিলতাই এখন পরিবেশ রক্ষার একটি সম্ভাবনাময় উপাদান হয়ে উঠছে।২০২৫ সালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, ঢ্যাঁড়স থেকে পাওয়া প্রাকৃতিক পলিস্যাকারাইড বা আঠালো উদ্ভিজ্জ উপাদান পানিতে থাকা মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে একসঙ্গে জড়ো করে পানির বাইরে আলাদা করতে সাহায্য করতে পারে। বিশেষ করে সমুদ্রের পানির পরীক্ষায় ঢ্যাঁড়সের নির্যাস প্রায় ৮০ শতাংশ মাইক্রোপ্লাস্টিক অপসারণ করতে পেরেছে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে এসিএস ওমেগায়।আমাদের রান্নাঘরের পরিচিত একটি সবজি যদি ভবিষ্যতে দূষিত পানি পরিষ্কারের প্রযুক্তিতে কাজে লাগে, তাহলে খাবারের সঙ্গে পরিবেশের সম্পর্কটাও নতুন করে ভাবতে হয়।ঢ্যাঁড়সের আঠালো রস কী করেঢ্যাঁড়সের আঠালো পদার্থের মধ্যে আছে প্রাকৃতিক পলিস্যাকারাইডঢ্যাঁড়স কাটলে যে পিচ্ছিল ও আঠালো পদার্থ বের হয়, তার মধ্যেই রয়েছে প্রাকৃতিক পলিস্যাকারাইড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর