যশোরের কেশবপুর প্রেসক্লাব
যশোরের কেশবপুর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সাংবাদিকদের এক পক্ষের অভিযোগ, বিএনপির পদধারী নেতাসহ কয়েকজনের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা প্রেসক্লাবে ঢুকে ‘মব সৃষ্টি’ করে প্রেসক্লাবের দখল নিয়েছেন।
তবে বিএনপিপন্থী সাংবাদিকদের ভাষ্য, ‘প্রেসক্লাব সাংবাদিকদের জায়গা। সাংবাদিকেরাই দখলে নিয়েছেন। বহিরাগত কেউ ছিলেন না।’এ ঘটনার পর দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমানকে আহ্বায়ক ও সাংবাদিক হারুন অর রশিদকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হেনস্তার শিকার হন প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক।আহত সাংবাদিকেরা হলেন কেশবপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ, সদস্য জাহিদুর রহমান এবং আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি প্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।