বড় স্টুডিও আর তারকানির্ভর ছবির পাশাপাশি স্বাধীন সিনেমা অনেক বেশি জায়গা করে নিয়েছে উৎসবে। কোলাজ
এই শহরে শীত আসন্ন। টরন্টোর বাতাসে তার আভাসও পাওয়া যাচ্ছে। কখনো তাপমাত্রা ১৫, কখনো ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। হালকা জ্যাকেট গায়ে শহরের পথে হাঁটার জন্য বেশ আরামদায়ক আবহাওয়া। আর সেই আবহাওয়ায় কিং স্ট্রিট ওয়েস্টের রাইটম্যান স্কয়ার থেকে আশপাশের এলাকা এখনো ধরে রেখেছে সিনেমার উৎসবের আমেজ। শনিবার সেখানে গিয়ে দেখা গেল, টিআইএফএফ লাইটবক্স ঘিরে মানুষের আনাগোনা। কারও গলায় উৎসবের পরিচয়পত্র, কারও হাতে ছবির প্রদর্শনীর টিকিট।
কেউ এসেছেন সিনেমা দেখতে, কেউ তারকার একঝলক দেখার আশায়। আবার টরন্টো ঘুরতে আসা পর্যটকদের অনেকেও মিশে যাচ্ছেন উৎসবের ভিড়ে। রাইটম্যান স্কয়ার ও কিং স্ট্রিটের আশপাশে তাই সিনেমাপ্রেমী, চলচ্চিত্রকর্মী আর পর্যটকের আলাদা সীমানা খুঁজে পাওয়া কঠিন। দেশ-বিদেশ থেকে আসা নানা বয়স ও বর্ণের মানুষের আড্ডায় মুখর এলাকা।
কেউ প্রদর্শনী শেষে দাঁড়িয়ে ছবি নিয়ে তর্ক করছেন, কেউ পরের ছবির সময় মিলিয়ে নিচ্ছেন, কেউবা উৎসবের নাম লেখা স্থাপনার সামনে ছবি তুলছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।