কোলাজ
মেঝেতে তিন শিশুর নিথর দেহ পড়ে আছে—এ রকম একটি ছবি ও ভিডিও গতকাল শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, ‘বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মীর পরিবারের তিন শিশুসন্তানকে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।’ প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক, ষষ্ঠ লিংক, সপ্তম লিংক যাচাই করে দেখা গেছে, দাবিটি সত্য নয়।
১৯ সেপ্টেম্বর, শনিবার সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুর মৃত্যুর ছবি ও ভিডিওকে বগুড়ার রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।সত্যতা যাচাইয়ের শুরুতে বগুড়ায় এমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে স্থানীয় তিনটি ও পাঁচটি জাতীয় সংবাদমাধ্যমে খোঁজ করা হয়। কিন্তু দাবির সঙ্গে মিলে যায়, এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
দাবি করা পোস্টগুলোয়ও ঘটনার নির্দিষ্ট স্থান, সময় বা নির্ভরযোগ্য কোনো সূত্র উল্লেখ করা হয়নি।গতকাল রাত থেকে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর রিভার্স ইমেজ সার্চ করে হুবহু একই ছবি ও ভিডিওর সন্ধান পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।