মো. ফজলুল হক
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ডিজেলনির্ভর অর্থনৈতিক কার্যক্রমে। ডিজেল সরাসরি সাধারণ মানুষের সঙ্গে জড়িত। এটাকে গরিবের জ্বালানি বলা হয়। কৃষি, গণপরিবহন, পণ্য পরিবহনসহ অর্থনীতির প্রায় সব খাতের সঙ্গে এর ব্যবহার জড়িত। ফলে ডিজেলের দাম বাড়লে পরিবহন ব্যয় থেকে শুরু করে উৎপাদন খরচ—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে।
দেশে বিদ্যুৎ সরবরাহ এখনো পুরোপুরি নিরবচ্ছিন্ন না হওয়ায় শিল্পকারখানার একটি অংশকে বিকল্প হিসেবে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে হয়। তাতে বিদ্যুতের চেয়ে তিন গুণ বেশি খরচ হয়। ফলে ডিজেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে স্থানীয় ও রপ্তানিমুখী উভয় ধরনের পণ্য উৎপাদনে। এতে ব্যবসা পরিচালনার ব্যয় আরও বাড়বে।এর প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে পড়তে পারে।
এমনিতেই বিক্রি কমে যাওয়ার মতো পরিস্থিতিতে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়লে ব্যবসার ওপর বাড়তি চাপ তৈরি হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।