advertisement
advertisement

হুতিদের ঠেকাতে সৌদি আরবের যুদ্ধবিমানকে মাঝ আকাশে জ্বালানি ভরে দেবে যুক্তরাজ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
হুতিদের ঠেকাতে সৌদি আরবের যুদ্ধবিমানকে মাঝ আকাশে জ্বালানি ভরে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

advertisement

ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবকে ‘সীমিত সামরিক সহায়তা’ দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্নহ্যাম। এ সময় তিনি বলেন, সৌদি আরব সামরিক সহায়তা চেয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শে গত রাতে এ অনুরোধে সম্মতি দেওয়া হয়েছে।সহায়তার অংশ হিসেবে যুক্তরাজ্যের রাজকীয় বিমানবাহিনী হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া সৌদি যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করবে বলে জানান বার্নহ্যাম।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন, এ সহায়তা ‘সীমিত মেয়াদে’ ও শুধু ‘প্রতিরক্ষামূলক কাজে’ দেওয়া হবে।

বাস্তবতা বিবেচনায় নিয়ে সহায়তার বিষয়টি পর্যালোচনা করবে যুক্তরাজ্য সরকার।সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিদের সঙ্গে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের সংঘাত তীব্র হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর