advertisement
advertisement

গ্যাস–বিদ্যুৎ সংকটে ৫৫% নিট কারখানার ক্রয়াদেশ কমেছে বা বাতিল, ৭৮% কারখানায় উৎপাদন আংশিক বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪ পূর্বাহ্ণ
গ্যাস–বিদ্যুৎ সংকটে ৫৫% নিট কারখানার ক্রয়াদেশ কমেছে বা বাতিল, ৭৮% কারখানায় উৎপাদন আংশিক বন্ধ

পোশাক কারখানা

advertisement

গ্যাস ও বিদ্যুৎ–সংকটে চাপে পড়েছে বাংলাদেশের পোশাকশিল্প। সম্প্রতি ১৩৪টি নিট পোশাক কারখানার ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, আগস্টের শেষ দিক থেকে ৫৫ শতাংশ কারখানার ক্রয়াদেশ কমেছে বা বাতিল হয়েছে। একই সময়ে ৭৮ শতাংশ কারখানা উৎপাদন আংশিক বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সংকটের প্রভাব পড়ছে পণ্য সরবরাহেও; দেরিতে পণ্য পাঠানোর পাশাপাশি কম দামে পণ্য বিক্রি করতে হচ্ছে অনেক কারখানাকে।

রয়টার্সের জরিপে এই তথ্য পাওয়া গেছে।তবে সব কারখানার অবস্থা এক নয়। ওয়ালমার্ট, গ্যাপ ও নেক্সটের সরবরাহকারী ফোর এ ইয়ার্ন ডায়িংয়ে এখনো স্বাভাবিকভাবেই উৎপাদন চলছে। শ্রমিকেরা হুডি সেলাই করছেন, পোশাকে ব্র্যান্ডের লোগো লাগাচ্ছেন। আপাতত তাদের উৎপাদনে বড় ধরনের সমস্যা নেই। বাস্তবতা হলো, ফোর এ ২০১৯ সাল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন করছে। সৌরবিদ্যুৎও উৎপাদন করছে তারা। বাংলাদেশের পোশাক খাতে এ ধরনের ব্যবস্থা ব্যতিক্রম।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয়, তার বড় অংশই আসে গ্যাস, ফার্নেস অয়েল ও ডিজেল থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর