advertisement
advertisement

ফিলিস্তিনের পক্ষে আয়ারল্যান্ড কোচের মন্তব্যকে ‘মূর্খতা’ বলল ইসরায়েল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
ফিলিস্তিনের পক্ষে আয়ারল্যান্ড কোচের মন্তব্যকে ‘মূর্খতা’ বলল ইসরায়েল

আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন

advertisement

গত সপ্তাহে এক মন্তব্যের জের ধরে আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ হেইমির হালগ্রিমসনের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। হামগ্রিমসনের সেই বক্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতা’ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।উয়েফা নেশনস লিগে ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

এ টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণায় সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখা নিয়ে প্রশ্নের উত্তরে ইসরায়েলকে তাক করে হালগ্রিমসন বলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।

আমরা ইসরায়েলের বিপক্ষে খেলছি, তাদের সঙ্গী হয়ে নয়।’গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে হালগ্রিমসনের সেই বক্তব্যের কড়া জবাব দেয় আইএফএ, ‘বিশ্ব এবং মানবকল্যাণের অগণিত ক্ষেত্রে অবদান রেখে ইসরায়েলের অর্জনের ঝুলিতে বেশ কিছু নোবেল পুরস্কার রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর