ম্যাকাও আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ইরান এয়ারের’ একটি বোয়িং ৭৪৭-২০০ বিমান। চীন, ২৪ আগস্ট ২০২৬
ইরানি এয়ারলাইনগুলোকে সহায়তা করে যাওয়া বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর ফলে ইরানি এয়ারলাইনগুলো আগামীকাল বুধবার থেকে আন্তর্জাতিক রুটে নিজেদের ফ্লাইট পরিচালনা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।বেসেন্ট গতকাল সোমবার সিএনবিসিকে বলেন, ‘২৩ সেপ্টেম্বর থেকে সারা বিশ্বে সব ইরানি এয়ারলাইনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।’এ সতর্কবার্তা শুধু এয়ারলাইনগুলোর জন্য নয়; বিদেশে কার্যক্রম চালাতে এসব এয়ারলাইন যেসব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করে, তাদের লক্ষ্য করেও দেওয়া হয়েছে।এ সতর্কবার্তা শুধু এয়ারলাইনগুলোর জন্য নয়; বিদেশে কার্যক্রম চালাতে এসব এয়ারলাইন যেসব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রি প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করে, তাদের লক্ষ্য করেও দেওয়া হয়েছে।ইরানি এয়ারলাইনের কার্যক্রম কিভাবে বন্ধ হবে, এমন প্রশ্নের জবাবে স্কট বেসেন্ট বলেন, ‘তারা যদি অবতরণ করে, তাহলে তাদের জ্বালানি দেওয়া যাবে না, উড়োজাহাজ অবতরণের জন্য প্রয়োজনীয় সেবা দেওয়া যাবে না, তাদের টিকিট বিক্রি করা যাবে না।
এগুলো করলে আপনাকেই ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে।’এ হুমকি ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।