শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে দারুণ খেলেছে ভারত
টস জিতে ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেই তাদের লক্ষ্যটা পরিস্কার হয়ে যায়—সংগ্রহটা শ্রীলঙ্কার ধরাছোঁয়ার বাইরে নিয়ে তারপর আরামসে ফিল্ডিং করা।জাপানের কোরোগি স্পোর্টস পার্কে ঘটলও ঠিক তাই। ভারতের মেয়েরা আগে ব্যাট করে তুলল ৩ উইকেটে ২১৬। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ সংগ্রহ। শ্রীলঙ্কার মেয়েরাও টি–টুয়েন্টিতে কখনো ১৭৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।
সোনা জয়ের এ লড়াইয়ে ভারতের ইনিংসের পরই তাই ফলটা অনেকে আন্দাজ করে নিয়েছিলেন।চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা অবিশ্বাস্য কিছু করে সবার আন্দাজ করে নেওয়া সেই ফলটাও পাল্টাতে পারেনি। উল্টো ৯.১ ওভারে ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে তখনই ছিটকে পড়ে। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১৪৭ রানের বড় ব্যবধানে হেরে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হলো আতাপাত্তুর দলকে। আর ভারত?
হাংজুতে ২০২২ এশিয়ান গেমস ক্রিকেটে জেতা সোনার পদকটা জাপানেও ধরে রাখল হারমনপ্রীত কৌরের দল।এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এ নিয়ে দুটি সোনা জিতল ভারত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।