advertisement
advertisement

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

ফেসবুকে পোস্ট দিয়ে জামালপুরে বহিষ্কৃত ছাত্রদল নেতা জাকিরুল হক

advertisement

‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস বা কল দিয়েন না’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে।গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।জাকিরুল হক, জামালপুর জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে যদি আমাকে বহিষ্কার করা হয়, তাতেও আমি মনে করি অন্যায় কিছু করিনি।

দেশের মানুষের পক্ষে কথা বলা কি অপরাধ?এ প্রসঙ্গে জাকিরুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্বাচনের সময় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর