advertisement
advertisement

নিখোঁজের দুদিন পর ধানমন্ডির লেকে মিলল মরদেহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
নিখোঁজের দুদিন পর ধানমন্ডির লেকে মিলল মরদেহ

লাশ

advertisement

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গত রোববার সন্ধ্যায় ধানমন্ডি যাবেন বলে বেরিয়েছিলেন জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ তাঁর সর্বশেষ অবস্থান পেয়েছিল কলাবাগানে। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি লেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।ধানমন্ডি থানার পুলিশ বলছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল আসে। ধানমন্ডি লেকে এক ব্যক্তির লাশ ভাসছে বলে জানানো হয়।

এই খবর পেয়ে ধানমন্ডির ১০ নম্বর সড়কের একটি হোটেলের পেছনের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে তাঁর নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে মুঠোফোনের মাধ্যমে তাঁর স্ত্রীকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন।ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) এস এম আব্দুল গফুর আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, জাবেদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এবং তিনি বাসায় ফিরে না আসায় তাঁর স্ত্রী ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর