advertisement
advertisement

জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে

জিমেইলে নতুন সুবিধা আসছে

advertisement

জিমেইল অ্যাকাউন্টে থাকা তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা–সুবিধা রয়েছে জিমেইলে। এবার জিমেইলে দুই স্তরের নিরাপত্তা–সুবিধা ব্যবহারের সময় ই–মেইলে আসা ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল।

‘কপি কোড’ নামের সুবিধাটি চালু হলে ই–মেইল না খুলেই জিমেইলের ইনবক্স থেকে সরাসরি যাচাই কোডগুলো কপি করা যাবে। জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে এ সুবিধা পাওয়া যাবে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে জিমেইলের অ্যান্ড্রয়েড ২০২৬.০৯.০৭.এক্স এবং আইওএস ৬.০.২৬০৯০৭ সংস্করণে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে।

সুবিধাটি উন্মুক্ত করার পর ইনবক্সে ভেরিফিকেশন কোড-সংবলিত কোনো ই–মেইল এলে প্রিভিউ অপশনের পাশে ‘কপি কোড’ নামের নতুন বাটন দেখা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর