advertisement
advertisement

সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করে ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করে ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

হোয়াইট হাউস

advertisement

হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে একটি নতুন সম্প্রচার চ্যানেল চালু করেছে। সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করার পর এই ঘোষণা এল। ওই তিন মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, তারা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে নেতিবাচক ও ভুয়া খবর প্রকাশ করছে।হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ট্রাম্প টিভির সরাসরি সম্প্রচার শুরু হয়েছে।

এতে প্রশাসনিক ঘোষণা, প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য ও পুরোনো বিভিন্ন ভিডিও ২৪ ঘণ্টা সরাসরি দেখানো হবে।‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে চ্যানেলটি হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে।বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে সরাসরি সম্প্রচার শুরু করে।সরকারের পক্ষ থেকে সরাসরি দর্শকদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার বিষয়টি নতুন নয়।

প্রেসিডেন্ট ও সরকারি সংস্থাগুলো দীর্ঘদিন ধরে টেলিভিশন, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজেদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে আসছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের ওপর হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর