মরদেহ
প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায় ১৪ বছর বয়সী কিশোর মো. নাঈম। ভোরে ফজরের নামাজের সময় তার স্বজনেরা উঠে দেখেন সে বিছানায় নেই, ঘরের দরজা খোলা। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে ঘর থেকে ১০০ গজ দূরে ধানখেতের পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের এবায়েদ উল্যার বাড়িসংলগ্ন ধানখেতের পাশে রাস্তা থেকে নাঈমের লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। গত তিন বছর আগে তার মা–বাবার বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে সে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
সম্প্রতি তার মায়ের আবার বিয়ে হয়।নাঈমের নানা এবায়েদ উল্যার দাবি, মেয়েকে নতুন করে বিয়ে দেওয়ায় নাঈমের বাবা প্রতিশোধ নিতে নিজের ছেলেকে হত্যা করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।