advertisement
advertisement

দুই বছর পর চাঁদপুরের সেলিম খান ও তাঁর ছেলের লাশ তোলার নির্দেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
দুই বছর পর চাঁদপুরের সেলিম খান ও তাঁর ছেলের লাশ তোলার নির্দেশ

নিহত ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খান

advertisement

জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে মারা যাওয়া চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। দাফনের দুই বছর পর ময়নাতদন্ত করার জন্য সম্প্রতি আদালত এ আদেশ দেন।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালতের নির্দেশনার পর লাশ দুটি কবর থেকে তোলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যে আবেদন মঞ্জুর করেছেন। তবে কবে নাগাদ লাশ দুটি তোলা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।সেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন।

রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন সেলিম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর