advertisement
advertisement

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি

বিশেষ জার্সিটির সামনে মেসি

advertisement

দিনগণনা শুরু হয়েছে বেশ আগেই। এখন শুধু অপেক্ষা। ৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে ফুরাবে সেই অপেক্ষা। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। তারপর!তারপর কী হবে—সেসব নিয়ে ফুটবলপ্রেমীরা সম্ভবত এখনই ভাবছেন না। আপাতত সবার ভাবনায় মেসি এবং বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা দলের হয়ে তাঁর শেষ ম্যাচ। মেসি এই ম্যাচ সামনে রেখেই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন এক ভিডিও।

ভক্তরা সেই ভিডিও দেখে নিশ্চয়ই আবেগে ভেসে গেছেন!ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে দেখা যায় সোফার ওপর আর্জেন্টিনার পতাকার রঙে বানানো এক জোড়া বুট রাখছেন মেসি। ডান পাশে হ্যাঙ্গারে ঝোলানো আর্জেন্টিনা দলে তাঁর ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেই জায়গায় নতুন একটি জার্সি রাখেন মেসি। নতুন ১০ নম্বর জার্সিটি মেসিরই, তবে দেখতে একটু অন্য রকম। ক্যাপশনে লেখা, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি।

শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’ View this post on Instagram A post shared by Leo Messi (@leomessi) আসল কথা হলো, এটাই আর্জেন্টিনা জাতীয় দলে মেসির শেষ ম্যাচের জার্সি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর