advertisement
advertisement

জাতীয় নারী কাবাডি দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ি কন্যা সাশ্রতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
জাতীয় নারী কাবাডি দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ি কন্যা সাশ্রতি

কচ্ছপতলী আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাশ্রতি ত্রিপুরা।

advertisement

প্রতিটি মানুষেরই জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে—কেউ ডাক্তার, কেউ শিক্ষক কিংবা কেউ বিসিএস ক্যাডার হতে চায়। কিন্তু প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বান্দরবানের থানচিতে অবস্থিত কচ্ছপতলী আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাশ্রতি ত্রিপুরার স্বপ্নটা একটু ভিন্ন।

তার স্বপ্ন—একদিন বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের হয়ে মাঠে নামবে এবং বুকে লাল-সবুজের পতাকা জড়িয়ে দেশের জয়ের জন্য লড়বে।কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, যার সঙ্গে মিশে আছে এ দেশের মাটির গন্ধ। আর এই ভালোবাসাই সাশ্রতির স্বপ্নকে ত্বরান্বিত করেছে। প্রতিবেশীর বাড়ির টিভিতে যখন সে দেখেছে বাংলাদেশের মেয়েরা ভারত ও ইরানের মতো পরাশক্তিদের হারাচ্ছে, তখন থেকেই তার হৃদয়ে এক নতুন শিহরণ সৃষ্টি হয়।

সেই দিন থেকেই সে মনে মনে শপথ নেয়—একদিন সে-ও জাতীয় দলের জার্সি গায়ে শক্তিশালী প্রতিপক্ষদের হারাবে।স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাশ্রতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর