ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তরের অনুষ্ঠান। আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত ও শহীদ হওয়া পরিবারের মধ্যে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠান হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ফ্ল্যাটের বরাদ্দপত্র শহীদ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক-অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএসে ২টি ভবনে ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।