দিয়া মির্জা ও বিদ্যা বালান। কোলাজ
একটি গল্প এতটাই পছন্দ হয়েছিল দিয়া মির্জার যে সেটি পর্দায় আনার জন্য নিজের প্রথম কেনা বাড়িটিও বন্ধক রাখতে হয়েছিল তাঁকে। ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কারণ, শুটিং শুরুর ঠিক আগে ছবিটির স্টুডিও ও অর্থদাতারা সরে গিয়েছিলেন। তবু পিছিয়ে যাননি দিয়া। ২০১৪ সালের ‘ববি জাসুস’ ছবিটি শেষ পর্যন্ত তৈরি করেছিলেন নিজের ঝুঁকিতে। ছবির প্রধান অভিনেত্রী বিদ্যা বালানের পারিশ্রমিকেও কোনো কাটছাঁট করতে চাননি।
বরং দিয়েছিলেন তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা পারিশ্রমিক—দিয়ার নিজের ভাষ্য এমনই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা বলতে গিয়ে দিয়া জানান, ‘ববি জাসুস’ বানানোর সিদ্ধান্ত নেওয়ার পর সবকিছু প্রায় প্রস্তুত ছিল। গল্প লেখা হয়ে গেছে, টিম তৈরি, এমনকি বিদ্যা বালানের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীও অভিনয়ে রাজি হয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে অর্থের জোগান বন্ধ হয়ে যায়।
স্টুডিও ও বিনিয়োগকারীরা পিছিয়ে গেলে সামনে দাঁড়িয়ে যায় বড় প্রশ্ন—ছবিটি তাহলে কীভাবে হবে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।