advertisement
advertisement

কোথাও ১০ টাকার ভাড়া ১৫ টাকা, হেলপারের ডাক, ‘আজকে কিন্তু ভাড়া বেশি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
কোথাও ১০ টাকার ভাড়া ১৫ টাকা, হেলপারের ডাক, ‘আজকে কিন্তু ভাড়া বেশি’

বাসে ওঠার জন্য যাত্রীদের ঠেলাঠেলি। কোনোভাবে উঠতে পারলে ভাড়া নিয়ে আদায়কারীর সঙ্গে যাত্রীদের বচসা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায়

advertisement

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সরকারিভাবে নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগেই ঢাকা মহানগরের কোনো কোনো বাসে পাঁচ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। সর্বনিম্ন ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রুট ঘুরে দেখা গেছে, বাসে ওঠার সময়ই যাত্রীদের সতর্ক করে চালকের সহকারী (হেলপার) বলছেন, ‘আজকে কিন্তু ভাড়া বেশি।’ বাড়তি ভাড়া দিতে রাজি না হওয়ায় কোথাও কোথাও যাত্রীদের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটিও হচ্ছে।

নতুন ভাড়ার তালিকা না থাকায় কত ভাড়া দিতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আবার বাড়তি ভাড়া গুনতে গিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী।

সকাল থেকে দুপুর পর্যন্ত শনির আখড়া, আসাদগেট, ফার্মগেট ও বাংলামোটর এলাকায় বিভিন্ন বাসে যাতায়াত করে এবং যাত্রী ও পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।১০ টাকার ভাড়া ১৫ টাকাবেলা পৌনে ১১টার দিকে শনির আখড়া বাস স্টপেজে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, ভুলতা ও মাতুয়াইল থেকে আসা অন্তত সাতটি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর