‘প্রথম প্রেমের গল্প’ সিরিজে অভিনয় করেছেন নিলয় ও হিমি
করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও অতীতের প্রতিশোধের গল্প নিয়ে নতুন ইউটিউব সিরিজ নির্মাণ করছেন তানভীর তন্ময়। ‘প্রথম প্রেমের গল্প’ নামের এই সিরিজে আলোচিত জুটি নিলয়-হিমিকে ভিন্নভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন নির্মাতা তানভীর তন্ময়।তানভীর তন্ময় বলেন, ‘তাঁদের চেনা ইমেজে রাখতে চাইনি। নিলয় ভাইকে ভিন্নভাবে উপস্থাপনের পরিকল্পনা করি।
দর্শক তাঁকে সাধারণত ক্লিন শেভ লুকে এবং কমেডি বা হাস্যরসাত্মক চরিত্রে দেখে অভ্যস্ত। আমরা এবার তাঁকে সেই জায়গা থেকে বের করে আনতে চেয়েছি। ফাইয়াজ চৌধুরী নামে এক শিল্পপতি চরিত্রে তাঁকে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তাঁকে স্টাইলিশ দাড়িতে দেখা যাবে।’‘প্রথম প্রেমের গল্প’ সিরিজে অভিনয় করেছেন নিলয় ও হিমি পরিচালক বলেন, ‘আমি যখন স্ক্রিপ্ট ও লুক নিয়ে নিলয় ভাইয়ের সঙ্গে কথা বলি, তখন তিনি আমেরিকায় ছিলেন।
প্রস্তাবটা শোনার পর নিজেই দাড়ি রাখা শুরু করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।