আম্পায়ারের ওয়াইডের সিদ্ধান্তে ভারত মাঠেই প্রতিবাদ করে
একেবারে জমজমাট লড়াই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ভারতের মুখোমুখি হয়েই রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে জাপান। বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে ৫ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ৩২ রান করে জাপানকে ২ রানে হারিয়েছে ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটাই সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জয়ের রেকর্ড। এই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ছড়িয়েছে বিতর্কও।কী ঘটেছিল?ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারে। শেষ ওভারে জাপানের দরকার ছিল ৮ রান।
সমীকরণটা ৪ বলে ৭-এ নেমে আসার পর অক্ষর প্যাটেলের করা তৃতীয় বলে রিভার্স-হিটের চেষ্টা করেন বাঁহাতি ব্যাটসম্যান আলেকজান্ডার শিরাই-প্যাটমোর। তিনি বলের নাগাল পাননি। বলটি চলে যায় তাঁর স্বাভাবিক অবস্থানে থাকা অবস্থার লেগ সাইড দিয়ে। আম্পায়ার ক্রিস থারগেট সেটিকে ওয়াইড ডাকেন। জাপানের এই আম্পায়ার এর আগে ১৭টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে আম্পায়ারিং করেছিলেন। সিদ্ধান্তটি দেখে ভারতের কয়েকজন খেলোয়াড় বিস্মিত হন।
কারণ, প্রায় ১০ বছর ধরে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের বল ওয়াইড দেওয়া হয়নি।পরের বলেও একই ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।