স্থানীয় বাসিন্দা আয়নাল হক মীরের বাড়ির উঠানে পড়ে আছে দুটি সিলিন্ডার। আশুলিয়া, সাভার, ঢাকা। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তোলা
‘অনেক দূরে দূরে বোতলগুলি ছড়ায় রইছে। আবার কিছু খণ্ড খণ্ডও আছে। বোতলের মধ্যে গ্যাস আছে, ফোঁস ফোঁস কইরা বাহির হয়। বোতলের কাছে যাওন যায় না, গন্ধ। আপনারা বোতলগুলি নিয়া যান’—এভাবেই কথাগুলো বলছিলেন আশুলিয়ায় জামগড়া এলাকার বাসিন্দা জহির মীর। গত রোববার সন্ধ্যায় ওই এলাকায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে।
একাধিক সিলিন্ডার ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ গজের বেশি দূরত্বে আবাসিক এলাকা, ভবনের ছাদে গিয়ে ছিটকে পড়ে। কোথাও আবার টিনের চালা ফুটো করে ঢুকে যায়। ঘটনার পর এখন পর্যন্ত এসব সিলিন্ডার সরিয়ে নেওয়া হয়নি।আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে জহির মীর বলেন, পাড়া–মহল্লায় বিভিন্ন জায়গায় সিলিন্ডার। কর্তৃপক্ষের কোনো লোকই আসেনি এগুলো নেওয়ার জন্য। যেখানে–সেখানে সিলিন্ডার পড়ে থাকায় মানুষ আতঙ্কিত জানিয়ে তিনি বলেন, ‘বাচ্চারা ভয় পাইতাছে।
আবার কিছু কিছুর (সিলিন্ডারের) মধ্যে ফোঁস করে, গ্যাসও আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।