শিক্ষা মন্ত্রণালয়
সরকারি কলেজের শিক্ষক ও বিভিন্ন দপ্তর-সংস্থায় কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নে জারি করা নীতিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, কলেজের কোনো প্রভাষক ও সহকারী অধ্যাপক নিজ অঞ্চল (মাউশি নির্ধারিত অঞ্চল) থেকে অন্য অঞ্চলে বদলি হতে চাইলে মাউশির সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কাছে আবেদন করতে পারবেন। তবে পরিচালক তাঁদের বদলি করতে পারবেন না।
আবেদন যাচাই-বাছাই করে সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাবেন তিনি।অর্থাৎ প্রভাষক ও সহকারী অধ্যাপকেরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে চাইলে বদলির ক্ষমতা কার্যত মন্ত্রণালয়ের হাতেই থাকল। তবে দপ্তর ও সংস্থার পদ ছাড়া সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে কলেজে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে বদলি বা পদায়নের কাজটি মাউশির সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের সভাপতিত্বে চার সদস্যের কমিটি করবে।
পদ শূন্য থাকা সাপেক্ষে ইনসিটু (পদোন্নতি হলেও আগের পদেই রাখা) থেকে নিয়মিত পদে বদলি-পদায়নের আদেশ জারি করাও এ কমিটির কাজ।আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।