advertisement
advertisement

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে মালামাল ওঠানো-নামানো করছেন শ্রমিকেরা। আজ বিকেল সাড়ে চারটায়

advertisement

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এসেছেন ট্রাকচালক মোহাম্মদ মাসুদ। আজ মঙ্গলবার দুপুরে পৌঁছান তিনি। তাঁর হিসাবে, পাবনা থেকে চট্টগ্রাম এসে আবার ফিরে যেতে ট্রাকে প্রায় ২২০ লিটার ডিজেল লাগে। লিটারে ২০ টাকা দাম বাড়ায় পুরো যাত্রায় শুধু ডিজেলেই খরচ বাড়বে ৪ হাজার ৪০০ টাকা। এই বাড়তি খরচ ইতিমধ্যে ট্রাকভাড়ায়ও যুক্ত হতে শুরু করেছে।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিসের আড়তে আজ পাবনা থেকে এক ট্রাক পেঁয়াজ এসেছে। তেলের দাম বাড়ার আগে এই পথে এক ট্রাক পণ্য আনতে ভাড়া ছিল ২৮ হাজার টাকা। আজ একই ট্রাকের ভাড়া দিতে হয়েছে ৩২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ এক ট্রাকেই ভাড়া বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। একই চিত্র অন্য পথেও।

কুষ্টিয়া থেকে খাতুনগঞ্জে এক ট্রাক পণ্য আনার ভাড়া ৩২ হাজার থেকে বেড়ে ৪০ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন একজন ব্যবসায়ী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর