বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত লিভার প্রতিস্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সফল ছয়টি অস্ত্রোপচারের মধ্যে চলতি বছরের জুলাইয়ে চারটি এবং গত বছরের সেপ্টেম্বরে দুটি সম্পন্ন হয়। সরকারি বরাদ্দের আওতায় রোগীদের এসব অস্ত্রোপচার সরকারি অনুদানের অর্থে সম্পূর্ণ বিনা মূল্যে করা হয়েছে। লিভার গ্রহণকারী ছয়জন রোগী এবং লিভারদাতা—সবাই বর্তমানে সুস্থ আছেন।
এ ছাড়া আরও চারজন রোগীর জন্য লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি ও রোগী নির্বাচনের কাজ চলছে।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপাচার্য এফ এম সিদ্দিকী বলেন, সরকারি অনুদান যত দিন আছে, তত দিন রোগীরা বিনা মূল্যে এই চিকিৎসা পাবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।