সারাদিনের ব্যস্ততার পর শরীর যখন বিশ্রাম চায়, তখনও কি মনে হয়; আরও কিছু কাজ বাকি? একটু থামলেই যেন সময় নষ্ট হচ্ছে। আধুনিক কর্মজীবনে এমন অনুভূতি এখন অস্বাভাবিক নয়। বরং ক্লান্তির মধ্যেও ছুটে চলার অভ্যাস অনেকের জীবনযাপনের অংশ হয়ে গেছে।মনোচিকিৎসক ও লাইফ কোচদের মতে, এর পেছনে ব্যক্তিগত মানসিকতার পাশাপাশি কাজের সংস্কৃতিও বড় ভূমিকা রাখে। কম ঘুম, অতিরিক্ত কাজ আর ব্যস্ততাকে এখন অনেক সময় সাফল্যের প্রতিক বা মূল্য হিসেবে দেখা হয়।
ফলে ক্লান্তি শরীরের সতর্কবার্তা না হয়ে ব্যক্তিগত দুর্বলতা বলে মনে হতে পারে।গবেষণা কী বলছেবিশ্রাম নিতে অপরাধবোধে ভোগা যে শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, সাম্প্রতিক কিছু গবেষণাতেও তার ইঙ্গিত মিলেছে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের গবেষকদের একটি গবেষণায় ‘লেজার গিল্ট’ বা অবসর কাটানোর সময় অপরাধবোধকে আলাদা একটি মানসিক প্রবণতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চারটি গবেষণায় দেখা যায়, অবসর সময়েও অনেকের মনে হয় তাঁরা যথেষ্ট ‘প্রোডাক্টিভ’ বা কর্মক্ষম নন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।