গন্ডার
আজ ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস। দিবসটিকে সামনে রেখে আন্তর্জাতিক গন্ডার ফাউন্ডেশন বা আইআরএফ ‘স্টেট অব দ্য রাইনো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বিশ্বের অবশিষ্ট পাঁচটি গন্ডার প্রজাতির বর্তমান অবস্থা তুলে ধরে বলা হয়েছে, তিনটি প্রজাতির গন্ডারের ক্ষেত্রে ধীরে হলেও ইতিবাচক অগ্রগতি লক্ষ করা গেছে। গত ২৫ বছরে ভারত ও নেপালে একশৃঙ্গ গন্ডারর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ব্ল্যাক রাইনো বা কালো গন্ডারের সংখ্যা গত দুই দশকে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার হোয়াইট রাইনো বা সাদা গন্ডারের সংখ্যা সামগ্রিকভাবে বাড়লেও সাম্প্রতিক বছরগুলোতে চোরা শিকারিদের কারণে তা হ্রাস পেয়েছে।আইআরএফের নির্বাহী পরিচালক নিনা ফ্যাসিওনে জানান, একশৃঙ্গ গন্ডারের এই ফিরে আসা সংরক্ষণ ইতিহাসের অন্যতম বড় সাফল্য।
রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতার মাধ্যমে যে বড় অর্জন সম্ভব, তা এই সাফল্য প্রমাণ করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।