advertisement
advertisement

গ্রিনল্যান্ড চুক্তি করে ট্রাম্প কি জয়ী হলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
গ্রিনল্যান্ড চুক্তি করে ট্রাম্প কি জয়ী হলেন

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গ্রিনল্যান্ড নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়

advertisement

যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে ডেনিশ স্বশাসিত গ্রিনল্যান্ডের নিরাপত্তাবিষয়ক নতুন যে সমঝোতা হয়েছে, তা বেশ ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে হচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে গ্রিনল্যান্ডবাসীদের গত প্রায় দুই বছরের ধারাবাহিক ভয়ভীতি প্রদর্শনের শেষ হয়তো অবশেষে ঘটতে যাচ্ছে।

এর মাধ্যমে ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের যে সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তা–ও হয়তো বজায় থাকবে।সমঝোতা স্মারকে ঠিক কী রয়েছে, তা এখনো পুরোপুরি স্পষ্টভাবে জানা যায়নি। তবে সামগ্রিক যে চিত্রটি উঠে আসছে, তা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জন্য প্রায় একটি কাঙ্ক্ষিত বা সেরা দৃশ্যপট।

বিরোধের ক্ষেত্রটি অবশেষে আবার কূটনীতির টেবিলে ফিরে এসেছে, যেখানে আন্তর্জাতিক আইন, বিনিয়োগ এবং নিরাপত্তা নীতির বিষয়গুলো সুরাহা করা সম্ভব।একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের কাছে নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরতে পারছেন, যা উত্তেজনা কমানোর জন্য জরুরি ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর