হিরোশি সুগিমোতো ও তাঁর ধারণ করা দুটি আলোকচিত্র অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো
অতীতকে পাঠ করার নানা উপায় আছে। কখনো তারিখ, দলিল, স্মৃতিচারণা বা বিবরণীর মধ্য দিয়ে; আবার কখনো এমন কিছু মুহূর্তের মুখোমুখি আমরা হই, যার সমস্ত ভার, আবেগ ও বাস্তবতা সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীরভাবে ধারণ করে একটিমাত্র আলোকচিত্র। সময়ের সীমানা অতিক্রম করে টিকে থাকা এসব ছবির পেছনে লুকিয়ে থাকে বহুস্তর গল্প।
এই ধারাবাহিকের প্রতিটি পর্বে আমরা তুলে ধরব তেমনই কোনো বিশ্ববিখ্যাত আলোকচিত্রের অন্তরঙ্গ ইতিহাস।জাপানি আলোকচিত্রী হিরোশি সুগিমোতোর কাজের অন্যতম প্রধান বিষয় সময়, স্মৃতি, দৃশ্যমানতা এবং আলোকচিত্রের প্রকৃতি নিয়ে এক গভীর দার্শনিক অনুসন্ধান। তিনি সাধারণত ৮×১০ ইঞ্চি বড় ফরম্যাটের ভিউ ক্যামেরা ব্যবহার করে ছবি তোলেন। তাঁর ছবিতে থাকে সমৃদ্ধ সাদা-কালো টোন ও দীর্ঘ এক্সপোজার।
ফলে তাঁর আলোকচিত্র তাৎক্ষণিক মুহূর্তকে ধরে রাখার প্রচলিত ধারণা থেকে অনেক দূরে সরে যায়।একটি মুহূর্তের ক্ষণস্থায়ী দৃশ্য ধারণ করার বদলে সুগিমোতো ক্যামেরাকে এমন এক যন্ত্রে পরিণত করেন, যা সময়ের অদৃশ্য গতিকে দৃশ্যমান করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।