আইআইটি বম্বে
সাহিল ওয়াকোডের আত্মহত্যার পর আইআইটি বম্বে কর্তৃপক্ষ সোয়া শ বছর আগে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতাটি মনে করিয়ে দিল। হবু রাজের হুকুম ছিল পৃথিবীর ধুলা ঢাকার উপায় বাতলানোর, কেননা রাস্তার ধুলামাটি তাঁকে মলিন করে দেয়। মন্ত্রী গোবুসহ পাত্র মিত্র ভৃত্য ও পণ্ডিতকুল ধরণির ধুলা ঝাঁট দিতে গিয়ে বিপত্তি আরও বাড়ালেন। সেই ধুলা ধুতে নিঃশেষ হলো পুকুর ও দিঘির জল। শেষে চামারকে বলা হলো চামড়া দিয়ে রাজ্য ঢাকতে।
বৃদ্ধ চামার কুলপতিই উপায় বাতলান। চামড়ার জুতায় ঢাকা হলো হবু রাজার চরণযুগল। সাহিল ওয়াকোডের আত্মহত্যার কারণ অনুসন্ধানের মূলে না গিয়ে আইআইটি বম্বে কর্তৃপক্ষ ছাত্রাবাস থেকে সিলিং ফ্যান খুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার বদলে লাগানো হচ্ছে ওয়াল ফ্যান বা দেয়াল পাখা। আত্মহত্যার সহজ উপায় হিসেবে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ২২ বছরের সাহিল ঝুলে পড়েছিলেন।
দেয়াল পাখা থেকে ফাঁস লাগিয়ে ঝোলা কঠিন।গাদা গাদা ওয়াল ফ্যান বা দেয়াল পাখা চলে এসেছে বম্বে আইআইটির ছাত্রাবাসগুলোতে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।