advertisement
advertisement

৪৫ বছর পর নিউইয়র্কের মেয়রের বাড়িতে মার্কিন প্রেসিডেন্ট, মামদানির সঙ্গে ট্রাম্পের কী কথা হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
৪৫ বছর পর নিউইয়র্কের মেয়রের বাড়িতে মার্কিন প্রেসিডেন্ট, মামদানির সঙ্গে ট্রাম্পের কী কথা হলো

গ্রেসি ম্যানশনের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ২১ সেপ্টেম্বর, ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, তিনি আশা করেন, জোহরান মামদানি নিউইয়র্কের ‘দারুণ মেয়র’ হবেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি সম্পর্কে ট্রাম্পের এ উষ্ণ মন্তব্য অনেকের কাছেই অস্বাভাবিক শোনাবে। কারণ, নভেম্বরের মধ্যবর্তী মার্কিন প্রসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্প ও তাঁর রিপাবলিকান মিত্ররা কয়েক মাস ধরে মামদানিকে ডেমোক্রেটিক পার্টির ‘কমিউনিজম’ গ্রহণের প্রতীক হিসেবে তুলে ধরছেন।

অথচ, গ্রেসি ম্যানশনে রুদ্ধদ্বার বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ও মামদানির আচরণকে বন্ধুত্বপূর্ণ বলেই মনে হয়েছে। মামদানি বলেন, তাঁদের মধ্যে ‘বিস্তৃত পরিসরে’ আলোচনা হয়েছে। এতে সাশ্রয়ী আবাসন ও অভিবাসনের মতো বিষয়গুলো উঠে এসেছে।

তবে তাঁদের মধ্যে মতবিরোধের বিষয়গুলো নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।ট্রাম্প-মামদানির বিস্ময়কর বৈঠকে যা ঘটল, হঠাৎ মামদানির এত প্রশংসার কারণ কীট্রাম্পের হোয়াইট হাউস প্রাঙ্গণে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্টকে বলেছি, এখানে লনে সংবাদমাধ্যমের সব সদস্যকে আমরা উপস্থিত রাখব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর