নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি মূল্যায়নে নতুন কাঠামো নিয়ে আসছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থা দুটির নির্বাহী পর্ষদে এই সংস্কার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।বিষয়টি হলো বৈশ্বিক অর্থনীতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অনেক দেশের ঋণও বেড়েছে। বদলে গেছে ঋণের উৎস।
এসব বিষয় বিবেচনায় নিয়েই কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে।২০১৭ সালের পর এই প্রথম যৌথভাবে ঋণ মূল্যায়ন কাঠামো পর্যালোচনা করেছে বিশ্বব্যাংক ও আইএমএফ। পর্যালোচনায় কয়েকটি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আছে দরিদ্র দেশগুলোর অভ্যন্তরীণ ঋণের বিশ্লেষণে আরও কঠোর হওয়া। জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদি উন্নয়ন চ্যালেঞ্জও বেশি গুরুত্ব পাবে।
তবে পুরো কাঠামো নতুন করে সাজানোর প্রয়োজন দেখছে না সংস্থা দুটি।নতুন কাঠামোতে কোনো দেশের ঋণের জের টানার সক্ষমতা আরও যথাযথভাবে পরিমাপ করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।