advertisement
advertisement

মোবাইল টাওয়ারে বেড়েছে চোরের হানা, বিপাকে অপারেটররা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
মোবাইল টাওয়ারে বেড়েছে চোরের হানা, বিপাকে অপারেটররা

ঢাকার পাশের একটি জেলায় মোবাইল টাওয়ার থেকে যন্ত্রপাতি চুরি করার সময় ধাওয়া খেয়ে পালায় চোরেরা। এ সময় টাওয়ার থেকে খুলে নেওয়া আরআরইউ ও পাওয়ার কেবল ফেলে যায় তারা

advertisement

দেশের চার মোবাইল অপারেটরের টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে গত ২০ মাসে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে। একই সঙ্গে টাওয়ারে থাকা রিমোট রেডিও ইউনিট (আরআরইউ) ও বেস ট্রান্সসিভার স্টেশনের (বিটিএস) কার্ডও চুরি হচ্ছে। সবচেয়ে বেশি চুরি হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের কেবল ও ব্যাটারি।

মোবাইল অপারেটররা বলছে, যন্ত্রপাতি চুরি হয়ে যাওয়ায় কোনো কোনো এলাকায় মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটছে। এতে গ্রাহকেরা সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কোম্পানিগুলোও আর্থিক ক্ষতির মুখে পড়ছে। মোবাইল অপারেটরদের একটি সূত্র জানিয়েছে, গ্রাম এলাকায় টাওয়ার থেকে সরঞ্জাম চুরি হওয়ার পর তারা অনুসন্ধান করে দেখেছে, এখান থেকে খুলে নেওয়া ব্যাটারি ভ্যান ও রিকশায় ব্যবহারের জন্য বিক্রি করা হচ্ছে।

এটা থামানো না গেলে বড় ধরনের বিপদে পড়তে হবে।চুরি ঠেকাতে অপারেটররা নিজেদের উদ্যোগে বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর