advertisement
advertisement

‘আমি বাড্ডায় গুলিবিদ্ধ হই, দায়ী মেনন–কামরুল’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
‘আমি বাড্ডায় গুলিবিদ্ধ হই, দায়ী মেনন–কামরুল’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মেরুল বাড্ডায় আন্দোলনে কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সেই বিবরণ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মো. নবী হোসেন। ওই ঘটনার জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কাঠগড়ায় সরাসরি দায়ী করেছেন তিনি। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই জবানবন্দি গ্রহণ করা হয়।

গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মেনন ও কামরুলের বিরুদ্ধে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নবী হোসেন।

এ সময় ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় এ দুই আসামি উপস্থিত ছিলেন।পেশায় গ্রিলমিস্ত্রি নবী হোসেন জবানবন্দিতে বলেন, সরকার জুলাই যোদ্ধাদের যে গেজেট প্রকাশ করেছে, সেখানে ‘সি’ ক্যাটাগরিতে তাঁর নাম রয়েছে।২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে সাক্ষী নবী বলেন, সেদিন তিনি মেরুল বাড্ডার ১৫ নম্বর সড়কে আন্দোলনে অংশ নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর