advertisement
advertisement

বগুড়ায় শিক্ষিকাকে বিএনপি সন্ত্রাসী নির্যাতন করছে—এমন দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ণ
বগুড়ায় শিক্ষিকাকে বিএনপি সন্ত্রাসী নির্যাতন করছে—এমন দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

advertisement

এক নারীকে খোলা জায়গায় প্রকাশ্যে এক ব্যক্তি নির্যাতন করছেন, ১২ সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘বগুড়ায় প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে ধর্ষণের পর নির্মম নির্যাতন করছে বিএনপির সন্ত্রাসী মাসুদ।’ সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে একই রকম দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক প্রতিবেদন লেখা পর্যন্ত শুধু ফেসবুক প্ল্যাটফর্মে প্রায় অর্ধশত পেজ ও প্রোফাইলে ভিডিওটি পাওয়া গেছে। ‘মুজাহিদের কান্না’ নামের একটি প্রোফাইল থেকে প্রকাশিত ভিডিওটি প্রায় ১০ লাখ বার দেখা হয়েছে। লিংক: এখানে তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে বগুড়ার কোনো ঘটনার সম্পর্ক নেই। এটি ভারতের কনটেন্ট ক্রিয়েটর ভিপিন চৌহানের তৈরি ভিডিও।

প্রকৃত প্রেক্ষাপট বাদ দিয়ে ভিডিওটিকে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।ভিডিওটির মূল উৎসভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘Vipin Chauhan’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর